Dhaka 11:09 am, Tuesday, 28 April 2026

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 06:57:08 pm, Monday, 21 April 2025
  • 90 Time View

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন এলাকাবাসীর পক্ষে সুলতান আহমেদ, মঈনুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, জমশেদ আলী অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মুনছুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা এলাকাবাসী ও অভিভাবকরা একত্রিত হয়ে একটি কমিটি প্রস্তুত করেছিলাম, সেটা পাঠানোর কথা বলি অথচ প্রধান শিক্ষক তার বিগত দিনের অনিয়ম ও দূর্নীতি আড়াল করতে ফ্যাসিবাদী কায়দায় গত ১৬ এপ্রিল চার সদস্য বিশিষ্ট মনগড়া এডহক কমিটি গঠন করে এনেছে। আমরা দ্রুত এই কমিটি বাতিল করে পূণরায় নতুন কমিটি দেওয়ার দাবি জানাই।

পাঙ্গাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারেক হোসেন বলেন, আমি উপজেলা বিএনপির সদ্য সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কের সাথে পরামর্শ করে ৩জনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে বোর্ডে পাঠিয়েছি, তারপর আর কিছু জানা নাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে,প্রচারে সুপার স্টার দেব

সিংড়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

Update Time : 06:57:08 pm, Monday, 21 April 2025