Dhaka 3:36 pm, Tuesday, 30 June 2026

সিএমপি’র ট্রাফিক (বন্দর) বাৎসরিক অফিস পরিদর্শনে কমিশনার মহোদয়

  • Reporter Name
  • Update Time : 09:05:03 pm, Monday, 22 September 2025
  • 124 Time View

আপোষ জয়ধর, চট্টগ্রাম:

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ বেলা ১২.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগর ট্রাফিক (বন্দর) বাৎসরিক অফিস পরিদর্শন করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়। পরিদর্শনকালে তাঁকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব কবীর আহম্মেদ।

পরিদর্শনকালে কমিশনার মহোদয় অফিসের দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্রসমূহ পর্যালোচনা করেন এবং সন্তোষজনক মন্তব্য প্রদান করেন। এসময় তিনি সকল অফিসার ও ফোর্সকে উত্তম পোশাকে, যথাসময়ে ডিউটিতে উপস্থিত থেকে জনগণের সাথে শিষ্টাচারপূর্ণ আচরণ করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি চট্টগ্রাম মহানগরীর ট্রাফিক ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সিএমপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে মর্মে ব্যক্ত করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)মহোদয় সহ ট্রাফিক বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পবায় র‍্যাব-৫ এর অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিএমপি’র ট্রাফিক (বন্দর) বাৎসরিক অফিস পরিদর্শনে কমিশনার মহোদয়

Update Time : 09:05:03 pm, Monday, 22 September 2025