
হাজী যাত্রীদের নিয়ে হাজীসমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জে ডি উজ্জ্বল :
নাটোর জেলার সিংড়ায় উপজেলা কেন্দ্রীয় মডেল মসজিদের হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সিংড়া উপজেলা মডেল মসজিদে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডা: মহিবুল হাসান।
সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় আলোচনা রাখেন সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মুফতী আব্দুল্লাহ আল মাদানী।
এসময় বক্তব্য দেন সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাওলানা আলী আকবর, আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত।
উল্লেখ্য, এ বছর সিংড়া উপজেলা থেকে ২১৬ জন পবিত্র হজ্জ পালনের জন্য সৌদি আরবের যাওয়ার জন্য পাসপোর্ট ও ভিসা প্রসেসিংগের কাজ সম্পন্ন করছেন বলে জানিয়েছেন সিংড়ায় আরাফাতি হাজী কল্যাণ পরিষদের একজন সদস্য।
হাজী সমাবেশ শেষের দিকে সিংড়ায় আরাফাতি হাজী কল্যাণ পরিষদের নবনির্বাচিত কমিটির দায়িত্বে মাওলানা আলী আকবরকে সভাপতি, ও আলহাজ্ব আনোয়ার সাদাতকে সাধারণ সম্পাদক এবং আলহাজ্ব মহসিন আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক করে সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এছাড়া সিংড়ায় আরাফাতি হাজী কল্যাণ পরিষদের পৌর শাখার নতুন কমিটিতে আলহাজ্ব মাওলানা সাদরুল উলাকে সভাপতি ও আলহাজ্ব আব্দুস সোবহানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের পৌর নতুন কমিটি গঠন করা হয়।
Reporter Name 

















