Dhaka 3:50 pm, Saturday, 27 June 2026

হাতীবান্ধা-পাটগ্রামের গণমানুষের আশার আলো জামায়াত নেতা রাজু

আব্দুস সামাদ,পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

বাংলাদেশের উত্তর জনপদের সীমান্তবর্তী হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার মানুষের সার্বক্ষণিক সেবায় নিবেদিত প্রাণ মানবিক নেতা আনোয়ারুল ইসলাম রাজু। দীর্ঘদিন ধরে তিনি অত্র এলাকার জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করেছেন, হয়ে উঠেছেন গরিব-দুঃখী ও মেহনতি মানুষের প্রকৃত বন্ধু।

আনোয়ারুল ইসলাম রাজু এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হাতীবান্ধা-পাটগ্রামের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা, রড-সিমেন্ট দান এবং নতুন ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও, এলাকায় ওযুখানা নির্মাণ, টিউবওয়েল স্থাপনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা তাঁর কাজের অন্যতম দিক।

তার অন্যতম একটি মানবিক উদ্যোগ হলো প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ। সম্প্রতি পাটগ্রামের বিভিন্ন স্থানে পায়ে চলতে না পারা বেশ কয়েকজন ব্যক্তির মাঝে হুইলচেয়ার পৌঁছে দেন তিনি। তার দেওয়া হুইলচেয়ার পৌঁছে দেন সাংবাদিক শামসুদ্দোহা, বিশিষ্ট ব্যবসায়ী মাহিম ইসলাম ও সাজু শেখ।

এলাকাবাসীর কাছে আনোয়ারুল ইসলাম রাজু শুধু একজন নেতাই নন, তিনি সকল বয়সী মানুষের আস্থাভাজন ও প্রিয় ব্যক্তিত্ব। তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত তার কাজকে অবিরাম ভালোবাসা ও সমর্থন দিয়ে থাকেন। গত প্রায় ২০ বছর ধরে তিনি অসুস্থ ব্যক্তির চিকিৎসার সাহায্য থেকে শুরু করে সামাজিক সকল কাজে সার্বিক সহযোগিতা করে আসছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে তাঁকে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর মানবহিতৈষী কাজের জন্য তিনি এলাকায় একজন জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

সাম্প্রতিক হুইলচেয়ার বিতরণ বিষয়ে তিনি বলেন, “মানুষের সেবাই আমার প্রধান লক্ষ্য। আমি চাই এই এলাকার কোনো মানুষ যেন অবহেলিত না থাকে, সকলের পাশেই আমি আছি এবং থাকব।” তার এই মানবিক উদ্যোগ এলাকার মানুষকে আরও গভীর স্তরে কাছে এনেছে এবং নির্বাচনী প্রচারণায় তাকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নওগাঁ জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেফতার ১

হাতীবান্ধা-পাটগ্রামের গণমানুষের আশার আলো জামায়াত নেতা রাজু

Update Time : 11:05:08 pm, Saturday, 30 August 2025