
গাজীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা আল আমিন
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন এর এক স্কুল শিক্ষক এর নামে মিথ্যা প্রতিহিংসা মূলক ভাবে একটি মামলা দেওয়া হয় । ভুক্তভোগী স্কুল শিক্ষক লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক (আবু সাঈদ)।
খোঁজ নিয়ে জানতে পারি উনার পৈতৃক সম্পত্তি, আওয়ামী লীগ সরকারের সময়
ক্ষমতার জোরে আবু সাঈদ মাষ্টারের জমি দখল করে দুর্বৃত্তরা । জমি দখল করে শরিফ এবং শাকিল তাদের লোক জন দিয়ে রাতের আঁধারে আবু সাঈদ মাষ্টারের জমির উপরে স্থাপনা তৈরি করতে শুরু করে ক্ষমতার জোরে। জমির বিষয় এ হাইকোর্টে মামলা হলে আবু সাঈদ মাষ্টার ২ টি রায় পাই হাইকোর্ট থেকে। আবু সাঈদ মাষ্টার আওয়ামী লীগের সময় মিথ্যা ৬ টি মামলার আসামী ছিলেন, এবং ২ টি মামলা ওনার স্ত্রী নামে ও দেওয়া হয় । এবং একটি মিথ্যা গাড়ি পুরানোর মামলায় গ্রেফতার করে। ১৩ দিন কারাগারে থাকার পর জামিন এ মুক্তি পান। স্হানীয় লোকজন বলেন আবু সাঈদ মাষ্টার অত্যন্ত ভালো একজন মানুষ এবং সৎ ব্যক্তি । গোসিংগা ইউনিয়ন বিএনপি,র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সাহেব এর সাথে কথা বলে জানতে পারি আবু সাঈদ মাষ্টার অত্যন্ত ভালো একজন মানুষ তারপর আমরা গোসিংগা ইউনিয়ন বিএনপি,র সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল ভা সাথে কথা বলে জানতে পারি আবু সাঈদ মাষ্টার আওয়ামী লীগের সময় মিথ্যা মামলায় জেল খাটেন ।
ভুক্তভোগী আবু সাঈদ মাস্টার বলেন দুইবার হাইকোর্টের রায় পাওয়ার পরেও আমি আমার জমি দখল করতে পারছি না ।
মোঃ আল আমিন 



























