Dhaka 12:00 am, Tuesday, 16 June 2026

দিনাজপুরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ, পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিনিধি:-মিসেস চামেলী আক্তার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের ঘটনায় ডিএন অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাবেক স্ত্রী মোছা. শিল্পীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুন) উপজেলার একটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তার সাবেক স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, এর আগেও তিনি একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় মোস্তাফিজুর রহমানের পায়ের রগ কেটে গুরুতর জখম করা হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করে।

খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদনের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিনাজপুরে সাবেক স্ত্রীর বিরুদ্ধে স্বামী হত্যার অভিযোগ, পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড

Update Time : 10:13:58 pm, Monday, 15 June 2026