Dhaka 11:41 pm, Monday, 15 June 2026

নরসিংদীতে মোবাইল কোর্টের অভিযান: লাইসেন্সবিহীন ফায়ার এক্সটিংগুইশার রিফিল কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : 09:54:00 pm, Monday, 15 June 2026
  • 12 Time View

আবু নাইম রিপন, স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় অবস্থিত গোমতী ফায়ার টেকনোলজি নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর লাইসেন্স, ফায়ার লাইসেন্স এবং জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই অত্যন্ত অনিরাপদ পরিবেশে ফায়ার এক্সটিংগুইশার রিফিল কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া রিফিলকৃত ফায়ার এক্সটিংগুইশারগুলোতে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

অভিযান চলাকালে BSTI-এর সহকারী পরিচালক নিখিল রায়-এর প্রসিকিউশনের ভিত্তিতে BSTI আইন, ২০১৮ এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মো. খালিদ হোসেন শিমুল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ সময় BSTI-এর ডেপুটি ডিরেক্টর (ডিডি) ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে র‍্যাব এবং মাধবদী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

নরসিংদীতে মোবাইল কোর্টের অভিযান: লাইসেন্সবিহীন ফায়ার এক্সটিংগুইশার রিফিল কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা

Update Time : 09:54:00 pm, Monday, 15 June 2026