Dhaka 11:14 pm, Monday, 15 June 2026

পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আমের হারভেস্টিং অনুষ্ঠান ও বাজারজাত শুরু

  • Reporter Name
  • Update Time : 09:43:10 pm, Monday, 15 June 2026
  • 15 Time View

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর : আজ ১৫ জুন ২০২৬ দুপুর ১২ টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন্থ পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে হাড়িভাঙ্গা আমের হারভেস্টিং অনুষ্ঠান আয়োজন করা হয়।

রংপুরের জিআই পণ্য হাঁড়িভাঙ্গা আম আজ থেকে বাজারজাত শুরু হয়েছে। দুপুরে মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সফল আমচাষী আইয়ুব আলীর বাগান থেকে আম ছিঁড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
এসময় জেলা প্রশাসক হাঁড়িভাঙ্গা আমকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনা কোরে রপ্তানী বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, হাটে ওয়াশব্লক নির্মাণ, ব্যাংক স্থাপন ও ম্যাঙ্গো ট্রেন চালুসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানান।
পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক সিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম রব্বানী, জেলা জামায়াত সেক্রেটারী মাওলানা এনামুল হক, মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ, উপজেলা কুষি অফিসার আব্দুল হেকিম, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম সহ আম চাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে, জেলা প্রশাসক পদাগঞ্জ আমের হাট পরিদর্শন করেন।## ১৫-৬-২০২৬

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পদাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে জিআই পণ্য হাড়িভাঙ্গা আমের হারভেস্টিং অনুষ্ঠান ও বাজারজাত শুরু

Update Time : 09:43:10 pm, Monday, 15 June 2026