
লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েছে। এতে বাসে থাকা প্রায় পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হয়েছেন।আজ ১৫ই জুন (সোমবার) বিকেলে পাবনা–ঢাকা মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ওই এলাকা পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নেমে যায়। এতে বাসের ভেতরে থাকা ৫-৬ জন যাত্রী সাধারণ আঘাত পান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আহতদের আঘাত গুরুতর নয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
Reporter Name 
















