
মিঠাপুকুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডলকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, মিঠাপুকুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। গত ৩০ জুলাই ২০২৫ বিকালে মাধ্যমিক কার্যালয়ে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন। তারা হলেন সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মোন্নাফ হোসেন, সহসভাপতি শাহজাহান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভিক্টর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক ছামছুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ ১২ সদস্যের নেতৃবৃন্দ। আজ ৩১জুলাই মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডলের শেষ কার্যদিন।
আব্দুল হালিম, স্টাফ রিপোর্টার, রংপুর 



















