
ছাতকে নৃত্যকলির আয়োজনে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ কর্মশালার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা বাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, লাফার্জ হোল সিম প্রাইভেট লিমিটেডের কর্মকর্তা সুব্রত দেবনাথ। শনিবার বিকেল ৩.০০ ঘটিকায় এ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার এ সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আজাদ। শনিবার দুপুর ১.০০ ঘটিকার সময় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নৃত্যকলির সহ সভাপতি মাসুদা রহমানের সভাপতিত্বে ও নৃত্য কলির উপদেষ্টা, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপদেষ্টা অজয় কৃষ পাল এবং শিক্ষার্থী দেবজানী রায়ের যৌথ পরিচালনায় দ্বিতীয় দিনের প্রথম পর্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন এস পি পি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তমাল পোদ্দার।
সৃজনশীল নৃত্য কর্মশালা’র দ্বিতীয় পর্বে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান বিকেলে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নৃত্যকলি’র সভাপতি জেপি পাল’র সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল ও শিক্ষার্থী দেবজানী রায়ের যৌথ পরিচালনায় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষক বিপুল শর্মা, সংগঠনের উপদেষ্টা ডা. করুণা সিন্ধু রায়, সাংবাদিক সেলিম মাহবুব, নাট্য কর্মী ভাস্কর দত্ত, সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত দাস তুষার, অভিভাবক চম্পু দত্ত, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতিক হাসান।
অভিভাবক ঊর্মিলা সরকার, বিউটি তালুকদার, লাভলী পাল চৌধুরী, সুরঞ্জন পুরকায়স্থ, শিলা বড়ুয়া, বিপ্লব দাস, মনিকা ঘোষ, শেলি তালুকদার, শিল্পী রাণী দাস, কলি অধিকারী, ইতি পাল, অঞ্জনা শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
নৃত্যকলির আয়োজনে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ২ দিন ব্যাপী সৃজনশীল নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় ৫১ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেছে। এসময় পশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ তরিকুল ইসলাম। ##
সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ 

























