
নবাগত ইউএনও,ওসির সাথে মিঠাপুকুর প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময়
আব্দুল হালিম,স্টাফ রিপোর্টার,রংপুর
রংপুরের মিঠাপুকুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ এবং মিঠাপুকুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামানের সঙ্গে মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর ২০২৫ রোববার
বিকেল ৪ টায় মিঠাপুকুর প্রেসক্লাব হলরুমে এই মতবিনিময় সভায় নবাগত ইউএনও পারভেজ বলেন, সাংবাদিকরা জাতীর বিবেক। মিঠাপুকুরে যেকোনো ঘটনা সম্পর্কে আমাকে অবগত করবেন। আমি চেষ্টা করব। আপনাদের সবার সহযোগিতায় আমরা স্বপ্নের মিঠাপুকুর গড়ব।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান বলেন, পারস্পরিক সহযোগিতায় মিঠাপুকুর থেকে মাদক, চুরি,ছিনতাই সহ সমস্ত অপরাধ নির্মূল করা হবে। দালাল মুক্ত মিঠাপুকুর থানা গড়তে চাই। থানায় মামলা করতে কোনো টাকা লাগবেনা। আমার কোনো অফিসার ঘুষ দাবি করলে বা দূর্নীতি করলে,আপনারা আমাকে তথ্য দিবেন। আমি দ্রুতগতিতে ব্যবস্থা নিব।
মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি, শেখসাদী সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মেহেদী হাসান রিপুলের সঞ্চালনায় প্রেস ক্লাব সিনিয়র সদস্যগণ বক্তব্য রাখেন। ##১৪-১২-২০২৫
মোঃ আব্দুল হালিম 


















