
কাজী মোস্তফা রুমি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে “March For Justice” এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ৬ ফেব্রুয়ারি’২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক জনপ্রিয় ছাত্রনেতা মীর খালিদ মাহবুব রাসেল এবং বিপ্লবী সদস্য সচিব ত্যাগী ও নির্যাতিত ছাত্রনেতা মোঃ শহিদুর রহমান মনিরের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে সারাদেশের ন্যায় নাগরপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে “Mrach For Justice” এবং প্রতিষ্ঠান প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
শুরুতেই নাগরপুর উপজেলা ছাত্রদলের নেতৃত্বে একটি প্রতিবাদ র্যালী সরকারি কলেজ থেকে বের হয়ে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রতিক্ষণ করে এবং শেষে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানের নিকট উক্ত স্মারকলিপি প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মোঃ মনির হোসেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রূপক খান, মোঃ মোস্তাকিম মিয়া, শাহজালাল বাদল, নাগরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: ইয়ামিন হোসেন আকাশ, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সোহেল রানা, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সুমন বাপ্পি।
এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

কাজি মোস্তফা রুমি: 
















