Dhaka 9:33 pm, Tuesday, 21 April 2026

গণমাধ্যমের অফিসে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস োবলেছেন, দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন,‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।

সব খবর আগে দেখতে চোখ রাখুন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা।

এ সময় সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ক্যাশলেস নীলফামারী: ডিজিটাল ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করলো পূবালী ব্যাংক পিএলসি

গণমাধ্যমের অফিসে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: বললেন প্রধান উপদেষ্টা

Update Time : 06:49:59 pm, Friday, 19 December 2025