Dhaka 4:01 pm, Thursday, 23 April 2026

তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: বোয়ালমারীতে অভিযান,৫০০লিটার তেল উদ্ধার

স্টাফ রিপোর্টার মিসেস শ্রাবন্তী আক্তার

“জনগণকে কষ্ট দিয়ে তেল মজুদকারীদের কোনো ছাড় নেই”—এমন কঠোর হুঁশিয়ারি দিয়ে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বোয়ালমারীতে এক ব্যতিক্রমী উদ্যোগের নজির স্থাপন করেছেন।

বুধবার (১ এপ্রিল ২০২৬) তিনি সরেজমিনে বোয়ালমারী উপজেলার নাহার ফিলিং স্টেশনে হঠাৎ পরিদর্শনে যান। এ সময় সেখানে তেল মজুদের বিষয়ে অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করা হয়। পরিদর্শনকালে স্টেশনে প্রায় ৫০০ লিটার তেল মজুদ থাকার বিষয়টি ধরা পড়ে।

খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণকে ভোগান্তিতে ফেলছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনগণের স্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর থাকবে।”

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর কৃষক দলের সভাপতি মো. বজলুর রহমান চাঁদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মিয়া, বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ মাহমুদ এবং বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়োজিদ খান রাব্বি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, বাজারে তেলের সংকট ও বাড়তি দামের পেছনে মজুদকারীদের হাত রয়েছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করেন তারা।

স্থানীয় সচেতন মহল খন্দকার নাসিরুল ইসলামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনস্বার্থে কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

তেল মজুদকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান: বোয়ালমারীতে অভিযান,৫০০লিটার তেল উদ্ধার

Update Time : 12:53:58 pm, Wednesday, 1 April 2026