
ক্রাইম রিপোর্টার-মোঃ মোজাম্মেল হক
স্বামী–স্ত্রীর পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী আশরাফ বিন সামির নামে এক শিশু সন্তানকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ঘরের দেয়ালে ছুঁড়ে মেরে হত্যার অভিযোগ ওঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় বাবা ও দাদীকে গ্রেপ্তার করেছে বাকলিয়া পুলিশ। এমন পাশবিক ঘটনা ঘটেছে গত৭এপ্রিল মঙ্গলবার রাত ২০:২৮মিনিটের দিকে নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায়। পরদিন বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে পাষণ্ড পিতা ও দাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকালিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,শিশুটির ঘাতক পাষন্ড বাবা মো.সজীব(২২)ও শিশুর দাদী মোছাঃ নূর নাহার বেগম (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন,গত ৭ এপ্রিল রাত ৮টায় নগরের দক্ষিণ বাকলিয়ার বৌ বাজার এলাকায় ভুক্তভোগী শিশুর মা শারমিন আক্তার কর্মস্থল থেকে বাসায় ফিরলে স্বামী মো.সজীব,শাশুড়ি মোছাঃনূর নাহার বেগম ও শ্বশুর মো.হানিফের সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্বামী সজীব–স্ত্রী শারমিনকে মারধর শুরু করেন।
এ সময় তাদের দুই বছরের শিশু সন্তান আশরাফ বিন সামির মায়ের কাছে গেলে সজীব তাকে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ঘরের দেয়ালে ছুঁড়ে মারলে সে গুরুতর আহত হয়। পরে তার খিঁচুনি শুরু হয়। মা শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে অভিযুক্তরা তাকে আরও মারধর করেন।এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।তিনি আরও বলেন,শিশুটির মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করে গভীর রাতে তার দাফন সম্পন্ন করা হয়।পরদিন জ্ঞান ফেরার পর মোছাঃ শারমিন আক্তার স্বামী,শাশুড়ি ও শ্বশুরকে দায়ী করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দায়ের কৃত হত্যা মামলার শুত্রধরে বুধবার দিবাগত রাতে নগরের বৌ বাজার এলাকার একটি বাসা থেকে ঘাতক পাষন্ড বাবা মোঃ সজীব মিয়া ও মোছাঃ নূর নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাকালিয়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে এক প্রেসব্রিফিং উপস্থিত গনমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে জাকারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি মোহাম্মদ সোলায়মান) উপস্থিত গনমাধ্যম কর্মীদের সঙ্গে বলেন,নিহত আশরাফ বিন সামীর মৃত্যদেহের ময়নাতদন্তের বিষয়টি আদালতের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ হবে।
মোঃ মোজাম্মেল হক 

















