
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে পরিচালিত মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে আগামী ৯ জুন পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা,ভ্যান ও অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয়,জেলা,উপজেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, শ্রমজীবী মানুষ, সমর্থক এবং গণতন্ত্রপ্রিয় নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপপ্রচার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে তারা উল্লেখ করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,দেশের জনগণ সব ধরনের ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কোনোভাবেই সফল হবে না।
কর্মসূচিতে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি কমান্ডার মিস্টার বাদশা ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন,প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বর্তমান দপ্তর দায়িত্বে,প্রতিষ্ঠাতা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক,ও বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা,
প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক মোঃ আরিফ
প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক জীবন দেওয়ান
উজ্জ্বল,প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক মোঃ আরিফ হোসাইনসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “দেশ ও জনগণের স্বার্থে যারা কাজ করছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। জনগণ এসব অপপ্রচার প্রত্যাখ্যান করেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি পল্টন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হবে। এ সময় অংশগ্রহণকারীরা অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান প্রদান করবেন এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে তাদের অবস্থান তুলে ধরবেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল নেতাকর্মী, সমর্থক, শ্রমজীবী মানুষ, পেশাজীবী ও সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
জীবন দেওয়ান উজ্জ্বল 



















