Dhaka 8:57 pm, Saturday, 13 June 2026

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : 07:01:00 pm, Saturday, 13 June 2026
  • 15 Time View

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নাটোরের সিংড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সিংড়ার দমদমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, পরিবেশকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, সিংড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কপথ ও অন্যান্য স্থানে এ কর্মসূচির আওতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

গণরায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

পরিবেশ রক্ষায় সিংড়ায় শুরু হলো ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : 07:01:00 pm, Saturday, 13 June 2026