Dhaka 9:49 pm, Monday, 20 April 2026

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ.প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন.

মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার
খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে শিরোমনি পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খুলনা জেলার পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়। সকাল থেকে শত শত প্রার্থী লাইনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন।

নিয়োগ বোর্ডের তত্ত্বাবধানে প্রার্থীদের উচ্চতা, ওজন, বুকের মাপসহ শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রও যাচাই করা হয়। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপের পরীক্ষায় অংশ নেবেন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আগত প্রতিনিধি এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়। নিয়োগ বোর্ড সূত্র জানায়, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু।

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ.প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সম্পন্ন.

Update Time : 10:16:57 pm, Wednesday, 15 April 2026