Dhaka 1:02 am, Thursday, 23 April 2026

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • Reporter Name
  • Update Time : 08:06:40 pm, Wednesday, 22 April 2026
  • 10 Time View

নিজস্ব প্রতিবেদক, জীবন দেওয়ান উজ্জ্বল:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকালে কালিয়াকৈরের মৌচাক যোগীর চালা এলাকায় অবস্থিত নবীরুন্নেসা পাবলিক স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তারা।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ফরহাদ হোসেনের দ্রুত আরোগ্য কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২৬ তারিখে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের হোপলোন গার্মেন্টসের সামনে কে বা কারা ফরহাদ হোসেনকে ডেকে নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ফরহাদ হোসেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডেপুটি স্পিকারের উদ্যোগে হাওরের বোরো মৌসুমে কৃষকদের বড় স্বস্তি: কলমাকান্দায় বসছে ৯টি টিউবওয়েল

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ফরহাদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Update Time : 08:06:40 pm, Wednesday, 22 April 2026