Dhaka 11:06 pm, Wednesday, 22 April 2026

কৃত্রিম সংকটের অভিযোগে জ্বালানি তেল নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • Reporter Name
  • Update Time : 08:45:25 pm, Wednesday, 22 April 2026
  • 1 Time View

স্টাফ রিপোর্টার:

দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের পাম্পে তেল সংকটের অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না, ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পরিবহন চালকসহ সাধারণ ভোক্তাদের। অথচ একই সময়ে খোলা বাজারে অধিক মূল্যে সহজেই জ্বালানি তেল বিক্রি হতে দেখা যাচ্ছে, যা নিয়ে জনমনে ক্ষোভ ও সন্দেহের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, একটি প্রভাবশালী সিন্ডিকেট পরিকল্পিতভাবে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে। তাদের দাবি, পাম্প কর্তৃপক্ষের একটি অংশ এই সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ করে সরবরাহ কম দেখিয়ে অধিক মূল্যে তেল বিক্রির সুযোগ করে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে তেল কিনতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, এই ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
পাশাপাশি ভুক্তভোগীরা খোলা বাজারে খুচরা জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণরূপে বন্ধের দাবি জানিয়েছেন, যাতে করে এই ধরনের সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা সম্ভব হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

কৃত্রিম সংকটের অভিযোগে জ্বালানি তেল নিয়ে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে সাধারণ মানুষ

Update Time : 08:45:25 pm, Wednesday, 22 April 2026