Dhaka 11:07 pm, Wednesday, 22 April 2026

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান, বিপুল পরিমাণ পণ্য জব্দ-জরিমানা

  • Reporter Name
  • Update Time : 08:58:16 pm, Wednesday, 22 April 2026
  • 3 Time View

মোঃ মমিন আলী,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল জুস ও সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ কারখানার মালিক মঈনু আলী উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিশপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাণীনগরের এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।

অভিযানে প্রায় ৭ বস্তা প্রস্তুত ভেজাল জুস এবং আরও প্রায় ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত ভেজাল জুস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানান, দীর্ঘ কয়েক বছর ধরে হরিশপুর এলাকায় ওই কারখানায় নকল (ভেজাল) জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগেও একাধিকবার জরিমানা হলেও প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কারখানার মালিক। এসব ভেজাল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটত। এলাকার লোকজন নিষেধ করতে গেলে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হতো।

রাণীনগরের এসিল্যান্ড নাবিলা ইয়াসমিন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ সময় অভিভাবকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আওয়ামী লীগ নেতার কাণ্ড রিক্সা শ্রমিকের মামলায় বিজ্ঞ আদালত জেল হাজতের প্রেরণ

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান, বিপুল পরিমাণ পণ্য জব্দ-জরিমানা

Update Time : 08:58:16 pm, Wednesday, 22 April 2026