Dhaka 11:06 pm, Wednesday, 22 April 2026

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সাংবাদিকের ওপর হামলা,থানায় মামলা

  • Reporter Name
  • Update Time : 09:01:21 pm, Wednesday, 22 April 2026
  • 4 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এম এ মালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব বাজার এলাকায় অবস্থিত ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, ন্যাশনাল পেট্রোলিয়াম অ্যান্ড ফিলিং স্টেশনে তেল পাচারের অভিযোগ রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের আহ্বানে ঘটনাস্থলে যান দৈনিক ভোরের দর্পণ ও সকালের সময় পত্রিকার ধামইরহাট প্রতিনিধি এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক। তিনি সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের বক্তব্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজ করছিলেন।

এ সময় পাম্প মালিকপক্ষের পেটোয়া বাহিনী তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, বড় চকগোপাল গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু সুফিয়ান পান্নার নেতৃত্বে ৮-৯ জনের একটি দল তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও মারধর করে। হামলাকারীরা তার ব্যবহৃত মোবাইল ফোন ভাঙচুর করে এবং সঙ্গে থাকা প্রায় ৪০ হাজার টাকার বেশি নগদ অর্থ ছিনিয়ে নেয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক এম এ মালেক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। হামলার ঘটনায় ধামইরহাটসহ আশপাশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আশুগঞ্জে থানা টোল প্লাজায় ১০ কেজি গাঁজা ও ৩,১৪০ হাজার ইয়াবা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় সাংবাদিকের ওপর হামলা,থানায় মামলা

Update Time : 09:01:21 pm, Wednesday, 22 April 2026