
ইসতিয়াক আহম্মেদ ইমন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
জাতীয় সংসদে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করার দাবি উত্থাপন করেছেন সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক এমপি।
আজ অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনি বলেন, নজিপুর ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। জনসংখ্যা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সম্ভাবনা থাকলেও জেলা না হওয়ায় স্থানীয় জনগণ কাঙ্ক্ষিত সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, নজিপুরকে জেলা ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। এতে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংসদে উত্থাপিত এ দাবির পর স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নজিপুরসহ আশপাশের এলাকার বাসিন্দারা দ্রুত এ বিষয়ে কার্যকর সিদ্ধান্তের প্রত্যাশা করছেন।
Reporter Name 


















