Dhaka 4:25 pm, Monday, 15 June 2026

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক:-মোঃ সোহেল রানা,

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

আবুল কালাম আজাদ সুইট দীর্ঘদিন ধরে রাজশাহীর রাজনীতিতে সক্রিয়। তিনি রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাঁর এই নিয়োগকে কেন্দ্র করে রাজশাহীর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নগর উন্নয়ন কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা পালন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার: প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

Update Time : 10:38:00 pm, Thursday, 11 June 2026