Dhaka 1:48 am, Tuesday, 16 June 2026

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ, উন্মোচিত হলো ‘ছবিওয়ালা’র ট্রেলার

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধি

প্রয়াত অভিনেতা ও ফুটবলপ্রেমী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ট্রিবিউট ম্যাচ। সোমবার (১৫ জুন) বিকেল ৫টায় কলকাতার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ফুটবলার, অভিনেতা-অভিনেত্রী ও অসংখ্য সমর্থকের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল পরিচালক বাপ্পার পরিচালনায় এবং শান্তনু নাথের লেখায় নির্মিত চলচ্চিত্র ‘ছবিওয়ালা’-এর ট্রেলার উন্মোচন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের অভিনীত এই চলচ্চিত্রটি তাঁর অন্যতম শেষ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে নির্মাতারা প্রয়াত শিল্পীর স্মৃতিকে নতুন করে দর্শকদের সামনে তুলে ধরেন।

ইস্টবেঙ্গল মাঠে উপচে পড়া দর্শকের উপস্থিতি প্রমাণ করে, রাহুল শুধু চলচ্চিত্র জগতেই নন, ফুটবলপ্রেমীদের হৃদয়েও সমানভাবে জায়গা করে নিয়েছিলেন। আয়োজকদের ভাষ্য, ইস্টবেঙ্গল ছিল রাহুলের প্রিয় ক্লাব এবং এই মাঠের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক ছিল গভীর। তাই তাঁর স্মরণে এই মাঠেই বিশেষ শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয়েছে।

পরিচালক বাপ্পা বলেন, “মানুষটি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া কাজ, বিশেষ করে ‘ছবিওয়ালা’ এবং ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন। আমরা চাই এই ছবিটি ও রাহুলদার স্মৃতি আরও বেশি মানুষের কাছে পৌঁছাক।”

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান। তাঁদের মতে, নতুন সরকারের আমলে এ বিষয়ে স্বচ্ছ তদন্ত হওয়া প্রয়োজন, যাতে প্রকৃত সত্য সবার সামনে আসে।

চলচ্চিত্র ও ক্রীড়া অঙ্গনের সমন্বয়ে এমন আয়োজন সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে। এ উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষ কর্মকর্তা নীতু সরকারকে বিশেষ ধন্যবাদ জানান ‘ছবিওয়ালা’ টিমের সদস্যরা।

‘ছবিওয়ালা’ চলচ্চিত্রে রাহুল বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুর, আরাধনা জানা, খালিদ মাহমুদ তূর্য ও অর্পণ বসু। ছবির সংগীত পরিচালনা করেছেন সৌম্য ঋত। নেপথ্য কণ্ঠ দিয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য চৌধুরী ও জোজো।

চলচ্চিত্রটির প্রচারে বাঙালির ফুটবল আবেগ ও সিনেমার মেলবন্ধন ঘটিয়ে ব্যবহার করা হয়েছে আকর্ষণীয় ট্যাগলাইন— “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা”। এই আয়োজনে অংশ নেন ইস্টবেঙ্গলের একঝাঁক সাবেক তারকা ফুটবলার, যার মধ্যে ছিলেন অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, সৈয়দ রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে ও মো. রফিকসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবার একটাই প্রত্যাশা ছিল— রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মরণে এই ট্রিবিউট ম্যাচ ও বিশেষ ট্রফি যেন প্রতি বছর আয়োজন করা হয়। তাঁদের বিশ্বাস, ফুটবল ও চলচ্চিত্রের এই অনন্য বন্ধনের মধ্য দিয়েই রাহুল বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকবেন কোটি ভক্তের হৃদয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Reiসালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্মরণে ইস্টবেঙ্গল মাঠে ট্রিবিউট ম্যাচ, উন্মোচিত হলো ‘ছবিওয়ালা’র ট্রেলার

Update Time : 10:29:55 pm, Monday, 15 June 2026