Dhaka 5:54 pm, Tuesday, 16 June 2026

সিংড়ায় ৭ মাছচাষীর মাঝে এয়ারেটর মেশিনসহ মাছ চাষের উপকরণ বিতরণ

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছচাষে উৎসাহ দিতে নাটোরের সিংড়া উপজেলায় ৭ জন প্রদর্শনী মাছচাষীর মাঝে এয়ারেটর মেশিন, মাছের পোনা ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদত হোসেন, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, উপকারভোগী মাছচাষী এবং গণমাধ্যমকর্মীরা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত মাছচাষীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, মাছচাষীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং মাছের উৎপাদন বৃদ্ধি করা।

মৎস্য কর্মকর্তারা জানান, এয়ারেটর মেশিন ব্যবহারের ফলে পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে, যা মাছের সুস্থ বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে মাছের বৃদ্ধি দ্রুত হবে, রোগবালাই কমবে এবং উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

এ সময় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছচাষের বিকল্প নেই। সরকারের এমন উদ্যোগ প্রান্তিক ও মাঝারি পর্যায়ের মাছচাষীদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।

উপকারভোগী মাছচাষীরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শ্রীবরদীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

সিংড়ায় ৭ মাছচাষীর মাঝে এয়ারেটর মেশিনসহ মাছ চাষের উপকরণ বিতরণ

Update Time : 03:43:28 pm, Tuesday, 16 June 2026