Dhaka 1:13 am, Monday, 22 June 2026

আশার উদ্যোগে সিলেটে সহস্রাধিক গাছের চারা বিতরণ

খ. ম. জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়ীয়া)

পরিবেশ সুরক্ষা ও টেকসই সবুজায়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলে সংস্থাটির সদস্যদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হযেছে ।  বলা চলে কর্মসূচিটি এক প্রকার সবুজ উৎসবে পরিণত হয়েছে।
জাতীয় পর্যায়ে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসনের আহ্বানে এবং আশা’র নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় সংস্থার সিলেট অঞ্চলের ৫৯টি শাখার কর্মএলাকায় সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গত ২০ জুন সিলেট জেলা প্রশাসক সারোয়ার আলমের কাছে ২০৪টি চারা হস্তান্তর এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই জেলার বিভিন্ন স্থানে একযোগে বিতরণ করা হয় আরও ৭৯৯টি বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা।
আশা সিলেট ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক বলেন, “আশা শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সদস্যদের অবসরভাতা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। তবে প্রকৃতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের এই উদ্যোগ আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে এবং অন্যরকম তৃপ্তি দিয়েছে।”
একই অনুভূতির কথা ব্যক্ত করেন আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আবু তাহের চৌধুরী, মো. শামছুল ইসলাম এবং জেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দীন আলী। তারা বলেন, “মানুষের জীবন ক্ষণস্থায়ী, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো একদিন ছায়া দেবে, ফল দেবে, পরিবেশকে সুরক্ষিত রাখবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মোহনগঞ্জে প্রভাবশালীদের দখলদারিত্ব ও নির্যাতনের অভিযোগ, আইনের আশ্রয় নিয়ে নিরাপত্তা চাইলেন দুই নারী

আশার উদ্যোগে সিলেটে সহস্রাধিক গাছের চারা বিতরণ

Update Time : 07:00:28 pm, Sunday, 21 June 2026