Dhaka 2:26 am, Wednesday, 24 June 2026

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

  • Reporter Name
  • Update Time : 09:30:05 pm, Tuesday, 23 June 2026
  • 6 Time View

মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় নাটোরের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২টি পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়।
এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৫৯ জন, মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন এবং কলেজ পর্যায়ের ২৪ জন শিক্ষার্থীসহ মোট ১১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ১৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ১২টি পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

Update Time : 09:30:05 pm, Tuesday, 23 June 2026