Dhaka 2:10 am, Wednesday, 24 June 2026

শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

দেওয়ান মনিজা বেগম,নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রম অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও শতভাগ নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম।

ব্রিফিংয়ে পুলিশ সুপার নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার মো. আসলাম শাহাজাদা উপস্থিত ছিলেন। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হবে এবং যোগ্য প্রার্থীদের মেধার ভিত্তিতেই নির্বাচন করা হবে।

বার্তা প্রেরক দেওয়ান মনিজা বেগম
নিজস্ব প্রতিবেদক জাতীয় চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

Update Time : 11:43:50 pm, Tuesday, 23 June 2026