Dhaka 12:47 am, Wednesday, 24 June 2026

পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • Update Time : 07:59:57 pm, Tuesday, 23 June 2026
  • 23 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চকজয়রাম গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধৃত আসামি মো. রুবেল হোসেন (৩০), পিতা-মৃত আমজাদ, সাং-চকজয়রামের বসতবাড়ির ভেতরে ফাঁকা খলিয়ানে তল্লাশি চালানো হয়।

এ সময় মো. রুবেল হোসেন (৩০) এবং মো. রবিউল ইসলাম (২০), পিতা-মো. আলম হোসেন, সাং-শিবপুর, উভয় থানা-পত্নীতলা, জেলা-নওগাঁকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে মোট ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Update Time : 07:59:57 pm, Tuesday, 23 June 2026