Dhaka 12:47 am, Wednesday, 24 June 2026

নওগাঁর বদলগাছী উপজেলায় চীনা নাগরিকদের নিয়ে আপত্তিকর ভিডিও প্রচার: কচু বাবাসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

  • Reporter Name
  • Update Time : 08:01:29 pm, Tuesday, 23 June 2026
  • 42 Time View

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা নাগরিকদের নিয়ে আপত্তিকর ভাষা ও অশোভন আচরণের ভিডিও প্রচারের অভিযোগে নওগাঁর বদলগাছী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলায় রেজাউল করিম রেজা ওরফে কচু বাবাসহ চারজনকে আসামি করা হয়েছে।

এর আগে একই ঘটনায় আব্দুল মাবুদ ওরফে হিরো নানাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা বিদেশি নাগরিকদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার ও বিভিন্ন আপত্তিকর কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

স্থানীয়দের অভিযোগ, কিছু কনটেন্ট নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ও ভিউ বাড়ানোর উদ্দেশ্যে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী।

তবে মামলার বিষয়ে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

Re ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলায় চীনা নাগরিকদের নিয়ে আপত্তিকর ভিডিও প্রচার: কচু বাবাসহ ৪ জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা

Update Time : 08:01:29 pm, Tuesday, 23 June 2026