Dhaka 9:41 pm, Thursday, 2 July 2026

সাফল্য ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও-এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি লায়ন সৈয়দ হারুনের আহ্বান

  • Reporter Name
  • Update Time : 09:59:27 am, Thursday, 2 July 2026
  • 29 Time View

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণকারী বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পরীক্ষার্থীরাই দেশের আগামী দিনের সম্পদ। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের দক্ষ, যোগ্য ও মানবিক নেতৃত্ব গড়ে তুলবে। তাই জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় সততা, আত্মবিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে অংশগ্রহণ করে নিজেদের মেধার সর্বোচ্চ বিকাশ ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, “পরীক্ষা শুধু ভালো ফল অর্জনের মাধ্যম নয়, এটি একজন শিক্ষার্থীর ধৈর্য, অধ্যবসায়, সময় ব্যবস্থাপনা ও আত্মবিশ্বাসেরও মূল্যায়ন। দীর্ঘদিনের প্রস্তুতির যথাযথ প্রতিফলন ঘটিয়ে প্রত্যেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে-এটাই আমার প্রত্যাশা।”

লায়ন সৈয়দ হারুন এমজেএফ পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, “কোনো ধরনের ভয় বা উদ্বেগ নয়, আত্মবিশ্বাস নিয়ে প্রতিটি পরীক্ষায় অংশগ্রহণ করো। নিজের ওপর বিশ্বাস রাখো, নিয়ম মেনে পরীক্ষা দাও এবং সততার সঙ্গে উত্তরপত্র লিখো। সফলতা অবশ্যই তোমাদের ধরা দেবে।”

তিনি পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বলেন, “অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে বলে আমি বিশ্বাস করি।”

এ সময় তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশে সন্তানদের মানসিকভাবে সাহস ও উৎসাহ দেওয়ার অনুরোধ জানান।

পরিশেষে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ কেন্দ্রের সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, “মহান আল্লাহ তোমাদের সকলের পরিশ্রম কবুল করুন, প্রত্যাশিত ফলাফল অর্জনের তাওফিক দান করুন এবং জীবনের প্রতিটি ধাপে সফলতা, সততা ও মানবিক মূল্যবোধের সঙ্গে এগিয়ে যাওয়ার শক্তি দিন। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎই আমাদের স্বপ্ন, আমাদের গর্ব।”

তিনি আশা প্রকাশ করেন, এ বছরের পরীক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে শুধু প্রতিষ্ঠান নয়, পরিবার, সমাজ এবং দেশের জন্যও গৌরব বয়ে আনবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

শিবির নেতা সাইফুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি যুবদল সভাপতি মুকুল গ্রেপ্তার।

সাফল্য ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও-এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি লায়ন সৈয়দ হারুনের আহ্বান

Update Time : 09:59:27 am, Thursday, 2 July 2026