Dhaka 7:22 pm, Friday, 17 July 2026

জালে উঠলো মাছের বদলে বোমা, গুপ্তধন ভেবে যা করলো জেলে

  • Reporter Name
  • Update Time : 11:35:46 pm, Thursday, 16 July 2026
  • 8 Time View

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর চারঘাটে পদ্মা নদীতে মাছ ধরার সময় জালে ওঠা বোমা গুপ্তধন ভেবে বাড়িতে নিয়ে যান এক জেলে। পরে ছেলের সন্দেহে বিষয়টি জানানো হলে পুলিশ এসে সেটি উদ্ধার করে। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।

বুধবার(১৫ জুলাই) সকালে উপজেলার রাওথা-পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে মই জাল দিয়ে মাছ ধরতে যান জেলে সাইদার রহমান। জাল তোলার সময় মাছের পরিবর্তে ভারী ধাতব একটি বস্তু উঠে আসে। মূল্যবান কোনো বস্তু বা গুপ্তধন মনে করে সেটি তিনি বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে বস্তুটি পরিষ্কার করার সময় তাঁর ছেলে সাব্বির রহমান সেটির ছবি তুলে ইন্টারনেটে অনুসন্ধান করেন। এতে এটি বোমা বা বিস্ফোরক অন্য কিছু হতে পারে বলে ধারণা করে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মীরগঞ্জ বিওপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিজেদের হেফাজতে নেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সেটি পানিভর্তি একটি বালতিতে সংরক্ষণ করা হয় এবং আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে।

জেলে সাইদার রহমান বলেন, জাল তোলার পর দেখি ভারী লোহার মতো একটি বস্তু। প্রথমে ভেবেছিলাম নদীতে পাওয়া কোনো গুপ্তধন। পরে ছেলে ইন্টারনেটে দেখে জানায়, এটি বোমার মতো দেখতে। তখনই পুলিশকে খবর দিই। পরে বোম্ব ডিসপোজাল টিম এসে এটি নিষ্ক্রিয় করে। আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন তুহিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিরাপদে রাখে এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তারা এসে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে তা নিষ্ক্রিয় করে। এটি প্রকৃতপক্ষে কী ধরনের বোমা তা বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

জালে উঠলো মাছের বদলে বোমা, গুপ্তধন ভেবে যা করলো জেলে

Update Time : 11:35:46 pm, Thursday, 16 July 2026