
ছাতক উপজেলার মেয়েটিকে কুমিল্লার চান্দিনায় পাওয়া গেছে
সেলিম মাহবুব,ছাতকঃ
ছবি’র মেয়েটির বাড়ি ছাতক উপজেলার যে কোন একটি গ্রামে। কুমিল্লার চান্দিনায় এ মেয়েটিকে পাওয়া গেছে। সে বলেছে তার বাড়ি ছাতক উপজেলায়। ছাতকের কোন গ্রাম বা ইউনিয়নের নাম বলতে পারছেনা। এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে হয়তো তার পরিবার, পাড়া বা গ্রামের কারো নজরে আসতে পারে। মেয়েটির নাম মোছাঃ লামিয়া আক্তার (১৫), পিতার নাম মতিবুর হোসেন, মাতার নাম ফাতেমা বেগম। গ্রামের নাম সে বলতে পারছে না। সেখানের লোকজনের কাছে শুধু সে বলতেছে তার বাড়ি ছাতক। এই মেয়েটিকে কেউ চিনতে পারলে বা তার ঠিকানার সঠিক সন্ধান কেউ দিতে পারলে ছাতক উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ্ মোঃ শফিউর রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে । এতে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহজ হবে। মেয়েটি পরিবারের কাছে ফিরতে চাচ্ছে। সবাই শেয়ার দিয়ে সহযোগিতা করুন। ## মোবাইল নাম্বার (০১৯২৬-১৯৯৬১৯ সমাজ সেবা কর্মকর্তা ছাতক)
Reporter Name 

























