Dhaka 3:46 pm, Tuesday, 21 April 2026

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি বিলুপ্ত

কাজী মোস্তফা রুমি: নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ ১৮ই ডিসেম্বর রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকার সময় নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির কার্যালয়ে সমিতির সদস্য ভুক্ত সকল সাধারণ সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য সদ্য বিলুপ্ত সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেন গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত‍্যাগকৃত হাসিনা সরকারের স্লোগান ও ছবি সম্বলিত ব্যানার নিয়ে নিজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদেরকে সাথে এক র‍্যালী করতে গেলে স্থানীয় সাধারণ জনতার মুখে বাধাগ্রস্ত হয়। যার পরিপ্রেক্ষিতে বর্তমান নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি প্রশ্নবিদ্ধ অবস্থান করায় সকলের সিদ্ধান্তক্রমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ বিষয়ে সদ‍্য বিলুপ্ত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম বলেন- গত ১৬ ডিসেম্বর’২৪ আমাদের সমিতির দীর্ঘদিনের সভাপতি মীর ওবায়েদ হোসেনের একটি বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে সমিতির সদস্যভুক্ত সকল সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে আজ থেকে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি বিলুপ্ত ঘোষণা করা হলো।

এই নামে নাগরপুরে আর কোন সংগঠনের কোন কার্যক্রম পরিচালিত হবে না। অতি দ্রুতই বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার নতুন নির্বাচিত কমিটি দিয়ে নাগরপুরে কার্যক্রম পরিচালিত হবে।

এ বিষয়ে সদ‍্য বিলুপ্ত সমিতির সভাপতি মীর ওবায়েদ হোসেনের সাথে গণমাধ্যম যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন- সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে পুরনো বছরের ব্যানার দিয়ে র‍্যালী বের হলে স্থানীয় জনতা বাধা প্রদান করলে তা আর সামনে অগ্রসর হয়নি।

এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী। নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি কর্তৃক যেকোনো সিদ্ধান্ত আমি মেনে নিব।

এসময় ধুবড়িয়া আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক
মোঃ ছানোয়ার হোসেন, যদুনাথ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আরিফিনা আক্তার মিতালী, এম.ওয়াহেদ আলী কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ শফি উদ্দিন মিয়া, লিটল স্টার কিন্ডারগার্টেনের পরিচালক মোঃ আজিম মিয়া, প্রভাতী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ শরিফুল মোল্লা মানিক, প্রতিভা প্রি-ক‍্যাডেট স্কুলের পরিচালক নূর মোহাম্মদ পলাশ, মর্নিংডিউ কিন্ডারগার্টেনের পরিচালক মাহবুবা আক্তার, জয়ভোগ পাবলিক কিন্ডারগার্টেনের পরিচালক মো: নজরুল ইসলাম, শিশুকানন কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুর রউফ সহ সমিতির সদস্য ভুক্ত অন্যান্য প্রতিষ্ঠান প্রধান গণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

এমপির নির্দেশনায় নাগরপুরে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, অভিভাবকদের হাতে পানীয়

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতি বিলুপ্ত

Update Time : 05:45:51 pm, Wednesday, 18 December 2024