Dhaka 10:56 am, Thursday, 25 June 2026

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা শওকত হোসেনের বিক্ষোভ মিছিল

মোঃ ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেন শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন।

মঙ্গলবার (২৩ জুন) শেরপুর শহরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সকাল থেকে তারা শহরের পুরাতন গরুহাটি এলাকায় সমবেত হন।

পরে মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের রাজপথ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শওকত হোসেন বলেন, দেশে সুস্থ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সন্ত্রাস, সহিংসতা ও অপসংস্কৃতির রাজনীতি পরিহার করে তরুণ প্রজন্মকে গণতন্ত্র, ভোটাধিকার ও জনকল্যাণমুখী রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে দল ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণেরও আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে শেরপুরে যুবনেতা শওকত হোসেনের বিক্ষোভ মিছিল

Update Time : 11:44:24 pm, Tuesday, 23 June 2026