Dhaka 1:32 am, Wednesday, 22 April 2026

অভিমানে ফাঁস লাগিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আ”ত্মহ”ত্যা.

‎মোল্লা জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার:-
খুলনার ‎দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের বাগমারা গ্রামের অপূর্ব ভট্টাচার্যের কন্যা ও পেড়ইল হাবিবুল আলম বীর প্রতীক মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী অনন্যা ভট্টাচার্য (১৭) পিতামাতার সঙ্গে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

তথ্য সুত্রে জানা গেছে, ‎গত শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পিতা মাতার ওপর অভিমান করে কন্যা অনন্যা ভট্টাচার্য ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

‎পরবর্তীতে তার মা ঘরে এসে দরজা বন্ধ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলার কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎পিতামাতাসহ স্বজনদের কোনো অভিযোগ না থাকায় কালিয়া থানা পুলিশের অনুমতি নিয়ে শনিবার দুপুরে মরদেহ নিজ বাড়িতে আনা হয় এবং পরে সৎকারের জন্য গাজীরহাট মহাশ্মশানে নেওয়া হয়। সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

পিতামাতাসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

অভিমানে ফাঁস লাগিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আ”ত্মহ”ত্যা.

Update Time : 10:42:39 am, Saturday, 11 April 2026