Dhaka 4:05 am, Wednesday, 5 August 2026

আইনশৃঙ্খলায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন ওসি মোনায়েম ও ইউএনও মোঃ রুহুল আমিন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-মোঃ বুলবুল আহম্মেদ

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনসেবামূলক কর্মকাণ্ড, উন্নয়নমূলক উদ্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরস্কার পেয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুহুল আমিন এবং নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়া। তাদের এই অর্জনে নবীগঞ্জজুড়ে বইছে প্রশংসার জোয়ার।
গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পদকে ভূষিত হন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। তিনি ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। তার বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়।
নবীগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সরকারি খাস ভূমি উদ্ধার, নবীগঞ্জ শহরকে ফুটপাত ও যানজটমুক্ত করা, পাহাড় ও টিলা কাটা বন্ধে অভিযান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধ, নদী থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন বাজার ও শহরে নিয়মিত অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
অপরদিকে, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনায়েম মিয়াকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তার নেতৃত্বে নবীগঞ্জ থানার পুলিশ অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ইউএনও মোঃ রুহুল আমিন ও ওসি মোনায়েম মিয়ার এই কৃতিত্বপূর্ণ অর্জনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সচেতন মহল মনে করছেন, এ ধরনের স্বীকৃতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।

প্রেরক: বুলবুল আহমেদ
নবীগঞ্জ, হবিগঞ্জ প্রতিনিধি
মোবাইল: ০১৭১৬-৭৯৬৩৯৮

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আইনশৃঙ্খলায় বিশেষ অবদানে সম্মাননা পেলেন ওসি মোনায়েম ও ইউএনও মোঃ রুহুল আমিন

Update Time : 01:06:07 pm, Wednesday, 20 May 2026