Dhaka 11:02 pm, Friday, 3 July 2026

আটিবাজারে সেলুন ব্যবসায়ীকে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

  • Reporter Name
  • Update Time : 02:55:52 pm, Friday, 3 July 2026
  • 19 Time View

স্ট্যাফ রিপোর্টার: শাফায়েত হোসেন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার এলাকায় এক অসেলুন ব্যবসায়ীকে ঘিরে মাদক সেবন ও মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি শী বিরনের পরিচালিত সেলুনে নিয়মিত সন্দেহজনক কর্মকাণ্ড পরিচালিত হয়।

অভিযোগকারীদের ভাষ্য, তাদের কাছে থাকা কিছু সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনে ধারণ করা ভিডিও এবং স্থিরচিত্রে সেলুনের ভেতরে সন্দেহজনক কার্যক্রমের দৃশ্য দেখা যায় বলে তারা দাবি করছেন। তবে এসব ভিডিও, ছবি কিংবা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করেছেন। এছাড়া, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য দিয়ে হয়রানির সুযোগ সৃষ্টি এবং অর্থ আদায়ের অভিযোগও করেছেন কয়েকজন। তবে এসব অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

স্থানীয়দের দাবি, নামমাত্র সেলুন পরিচালনার আড়ালে অন্য ধরনের অবৈধ কার্যক্রম পরিচালিত হতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত শী বিরনের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও এই প্রতিবেদন প্রস্তুতের সময় পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভবিষ্যতে তার বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রাজপাড়ায় র‍্যাব-৫ এর অভিযান ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আটিবাজারে সেলুন ব্যবসায়ীকে ঘিরে মাদক ব্যবসার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

Update Time : 02:55:52 pm, Friday, 3 July 2026