
মোঃআব্দস ছালাম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর
থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বৈকাল সারে ৪ ঘটিকায় বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।
দৈনিক ইত্তেফাক এর আত্রাই উপজেলা প্রতিনিধি প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে এতে দৈনিক নয়াদিগন্ত-এর আত্রাই উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন সভাপতি এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সানশাইন-এর আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্যদের মধ্যে, সিনিয়র সহ-সভাপতি: মো. মুজাহিদ খান (প্রতিনিধি, দৈনিক আমার দেশ),
কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু (প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ)।
নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন, তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আত্রাই থানা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে আমরা একে অপরের পাশে থাকব এবং আত্রাইয়ের সাংবাদিকতার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।
সাংবাদিক মোঃআব্দস ছালাছা
০১৭২০,৯৬৯৭৭২
মোঃ আব্দুস সালাম 

















