Dhaka 5:08 pm, Friday, 17 July 2026

‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’—ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

  • Reporter Name
  • Update Time : 12:11:44 pm, Thursday, 16 July 2026
  • 23 Time View

নিজস্ব প্রতিনিধি: মিসেস চামেলী আক্তার প্রিয়া
দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে চলা নানা গুঞ্জন ও আলোচনার অবসান ঘটাতে এক পডকাস্টে নিজের অতীত সম্পর্ক, বাগদান ও বিচ্ছেদ নিয়ে খোলামেলা কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

পডকাস্টে প্রভা স্পষ্টভাবে বলেন, তিনি কারও সঙ্গে প্রতারণা বা বিশ্বাসভঙ্গ করেননি।

তিনি বলেন, “অনেকেই বলেন আমি বিশ্বাসভঙ্গ করেছি। আমি শুধু বলতে চাই, আমি কোনো বিশ্বাসভঙ্গ করিনি। একটি ঘটনার পেছনে অনেক অজানা ঘটনা থাকে, যা মানুষ জানে না।”

বাগদান ভেঙে যাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী জানান, সে সময়টি তাঁর জীবনের অন্যতম কঠিন অধ্যায় ছিল। তিনি বলেন, “এনগেজমেন্ট হয়ে যাওয়া একটি সম্পর্ক ভেঙে ফেলা সহজ ছিল না। আমি খুব ভয় পেয়েছিলাম এবং সব দিক থেকেই চেষ্টা করেছি যেন সেই সম্পর্কটি বিয়ে পর্যন্ত না গড়ায়। আমার পরিবারও সেই সম্পর্কের বিপক্ষে ছিল।”

সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত সম্পর্কে প্রভা বলেন, এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না। তাঁর ভাষায়, “আমাদের মধ্যে দীর্ঘদিন দূরত্ব ছিল। সেই সময় আমার সঙ্গে যা যা ঘটেছে, আমি আমার লয়ালটির জায়গা থেকে সবকিছু পরিষ্কারভাবে জানিয়েছিলাম। এমন নয় যে, হঠাৎ একদিন ফোন করে বা পত্রিকায় খবর প্রকাশের মাধ্যমে সবাই জানতে পেরেছে যে আমি বিয়ে করেছি।”

সমালোচকদের উদ্দেশে প্রভা আরও বলেন, “এখন আর আমার কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যারা আমাকে ভালোবাসেন, তারা আমার অবস্থান থেকে বিষয়টি অনুভব করতে পারবেন। তারা জানেন আমি কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। আমি শুধু এটুকুই বলতে চাই—আমি কোনো প্রতারণা করিনি।”

সম্প্রতি প্রকাশিত ওই পডকাস্টে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আগামীর বাংলাদেশ: বিশ্বমঞ্চে স্বনির্ভরতার নতুন ইশতেহার ও উত্তরণের অভীষ্ট লক্ষ্য

‘আমি কারও সঙ্গে প্রতারণা করিনি’—ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

Update Time : 12:11:44 pm, Thursday, 16 July 2026