Dhaka 4:34 am, Sunday, 12 July 2026

উস্থি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন খোকন

আদিলুর রহমান আদিল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১০নং উস্থি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ গফরগাঁও উপজেলা জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক পাগলা থানা বিএনপি নেতা রেজাউল হক সিদ্দিকী খোকন।

তিনি মরহুম সানাউল্লাহ সরকারের জ্যেষ্ঠ সন্তান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রেজাউল হক সিদ্দিকী খোকন বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

এক বিবৃতিতে তিনি ১০নং উস্থি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে ইউনিয়নের প্রতিটি মানুষের আস্থা অর্জন করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়েই একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন।

রেজাউল হক সিদ্দিকী খোকন বলেন, “আপনাদের সহযোগিতা ও দোয়া পেলে আমি ইউনিয়নের মর্যাদা অক্ষুণ্ন রেখে সবার জন্য সমানভাবে কাজ করব এবং জনসেবার মাধ্যমে উস্থি ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব।”

বিবৃতির শেষে তিনি “বাংলাদেশ জিন্দাবাদ” এবং “সবার আগে বাংলাদেশ” স্লোগান উচ্চারণ করে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

খুলনায় কিশোরী নির্জনা হত্যা: মায়ের স্বীকারোক্তি, বস্তাবন্দী লাশ ফেলে দেন বাবা-মা; পিতা পলাতক

উস্থি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন খোকন

Update Time : 11:36:04 pm, Saturday, 11 July 2026