
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষ থেকে রূপগঞ্জের সকল সর্বস্তরের জনগন কে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কায়েত পাড়া ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন।
তিনি আরো বলেন পহেলা বৈশাখ মানে পিছনের সকল গ্লানি মোছে ফেলে নতুন বছরকে বরণ করা,পহেলা বৈশাখ মানে পান্তা ইলিশ নতুন শাড়ী,পাঞ্জাবি ও দল বেদে সকল বন্ধু-বান্ধব একসাথে মিলে বৈশাখী মেলায় আনন্দ উল্লাসের মেতে ওঠা।
পহেলা বৈশাখ ও বাংলা বর্ষবরণের জমজমাট আয়োজন ঘটে রাজধানীর ঢাকায়।
নববর্ষের প্রথম প্রপাতে রমনা উদ্যান চারপাশের এলাকায় জনশ্রোতে সৃষ্টি হয় জাতীয় বন্ধন।
এবং শোভাযাত্রায় অংশ নেয় সব শ্রেণীর পেশার মানুষ।
পহেলা বৈশাখ কোন একক ধর্ম বা গোষ্ঠী উৎসব নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলন উৎসব।
মুসলিম, হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ একই সাথে এই দিন উদযাপন করে থাকেন।যা বাঙালি জাতির ঐক্য, সম্প্রীতির এক দৃষ্টান্ত।
তিনি আরো বলেন এই দিনে আমরা সব ভেদাভেদ ভুলে একসাথে দাড়াই সমাজে শান্তি,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় পহেলা বৈশাখ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এবং আশা করি বাংলা নববর্ষ আমাদের সবার জীবনে সুখ,সমৃদ্ধি ও শান্তি বয়ে আনবে। তিনি আরো বলেন আসুন আমরা সবাই পহেলা বৈশাখের আনন্দ,উৎসব এক সাথে উদযাপন করি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতার হাত প্রসারিতকরি।
হাফেজ আব্দুল মমিন 


















