Dhaka 7:48 am, Friday, 24 April 2026

কালীগঞ্জে জাঙ্গালিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট

নিজস্ব প্রতিবেদক  মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের (৬৫) বাড়িতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের প্রদীপ রায় কর্মকারের বাড়ীতে এই ঘটনা ঘটে।
ডাকাতির শিকার প্রদীপ রায় কর্মকার জানান, রাত ৩টার দিকে বাঁশ দিয়ে মই তৈরি করে ৪-৫ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত দল দোতলার বারান্দায় উঠে। পরে দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে প্রদীপ কর্মকার ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতরা ঘরে থাকা শোকেজের ড্রয়ারের তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন,স্বর্ণের গোপাল মূর্তি এবং নগদ প্রায় ২০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, দরজার লক ভেঙ্গে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি ডাকাতি কি না লুটতরাজ তদন্তের পর বলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালীগঞ্জে জাঙ্গালিয়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট

Update Time : 07:55:12 pm, Monday, 24 February 2025