Dhaka 10:40 pm, Saturday, 25 April 2026

কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

  • Reporter Name
  • Update Time : 10:48:52 pm, Thursday, 13 March 2025
  • 89 Time View

কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

মোঃ আলমগীর মোল্লা:

কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালীগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই তরুণীর সঙ্গে ফরিদের এক বছর ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ফরিদ মেয়েটির সঙ্গে সামনাসামনি দেখা করার বায়না ধরেন। বাধ্য হয়ে মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ শেষে ভুক্তভোগীকে মারধর করেন।

ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

ওসি আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন

কালীগঞ্জে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী

Update Time : 10:48:52 pm, Thursday, 13 March 2025