Dhaka 12:49 am, Tuesday, 4 August 2026

কাশিমপুর বারেন্ডা মোল্লা মার্কেটে জমে উঠেছে গরু বেচাকেনা

মিসেস আকলিমা আক্তার নিজস্ব প্রতিবেদক

গাজীপুর সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড কাশিমপুর এলাকার বারেন্ডা মোল্লা মার্কেটে জমে উঠেছে গরু বেচাকেনা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে খামারিরা গরু নিয়ে আসছেন বাজারে। ক্রেতাদের উপস্থিতিও বাড়ছে, ফলে সকাল থেকে রাত পর্যন্ত বাজারে দেখা যাচ্ছে প্রাণচাঞ্চল্য।

বিক্রেতারা জানান, দেশীয় খামারে লালন-পালন করা গরুর চাহিদা বেশি থাকায় ভালো দামে বিক্রির আশা করছেন তারা। অন্যদিকে ক্রেতারা গরুর স্বাস্থ্য, ওজন ও দাম যাচাই করে পছন্দের পশু কিনছেন। দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা পুরো বাজারজুড়েই লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয়দের মতে, কাশিমপুর এলাকার এই বাজারে বিভিন্ন আকার ও দামের গরু পাওয়া যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য বিকল্প তৈরি করেছে। বাজারে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের নজরদারিও রয়েছে বলে জানা গেছে।

ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কাশিমপুর বারেন্ডা মোল্লা মার্কেটে গরুর সরবরাহ ও ক্রেতার ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

কাশিমপুর বারেন্ডা মোল্লা মার্কেটে জমে উঠেছে গরু বেচাকেনা

Update Time : 01:21:21 pm, Saturday, 23 May 2026