Dhaka 5:03 pm, Thursday, 23 April 2026

কুড়িগ্রামে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলা গ্রেফতার

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলা (২৭)কে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকেন। সম্প্রতি ঢাকা সহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এড়াতে গ্রামের বাড়ী কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তারকে ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে অমানুষিক নির্যাতনের পর হত্যা,মরদেহ ফেলে গেল ধানক্ষেতে

কুড়িগ্রামে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী দোলা গ্রেফতার

Update Time : 10:28:24 pm, Sunday, 16 February 2025