Dhaka 12:01 am, Tuesday, 21 April 2026

কুড়িগ্রাম -৩ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থীতা স্থগিত, ১স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

  • Reporter Name
  • Update Time : 08:00:39 pm, Friday, 2 January 2026
  • 42 Time View

মোঃ মশিউর রহমান বিপুল,‎কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক।

‎শুক্রবার (২জানুয়ারি) সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

‎রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহাবুব আলম সালেহীর দৈত নাগরিকত্ব থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল খালেকের ১% ভোটারের স্বাক্ষরে অমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয় ।

‎রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

‎এতে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম-৩ আসনে বাকী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

এবিষয়ে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আসাদুজ্জামান কালবেলাকে বলেন, জামায়াত প্রার্থীর দৈত নাগরিকত্ব (ইংল্যাণ্ডের) নাগরিক্ত থাকায় আইন অনুযায়ী তার প্রার্থীতা স্থগিত করা হয়েছে, তবে আগামী ৪ তারিখের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে পারলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ১%ভোটারের স্বাক্ষর থাকতে হবে সেখেত্রে তিনি যে ভোটারের স্বাক্ষর যুক্ত পেপার্স জমা দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি তাই আইন অনুযায়ী তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে।

‎তবে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রাম -৩ আসনে জামায়াত প্রার্থীর প্রার্থীতা স্থগিত, ১স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

Update Time : 08:00:39 pm, Friday, 2 January 2026