Dhaka 12:23 pm, Friday, 24 April 2026

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ইবির শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ধানক্ষেতে

  • Reporter Name
  • Update Time : 09:10:04 pm, Tuesday, 25 February 2025
  • 103 Time View

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ইবির শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ধানক্ষেতে

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ইবির শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ধানক্ষেতে পড়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কস্থ সদর উপজেলার বিত্তিপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার পরপরই বাস ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। আহত শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

জানা গেছে, সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে একটি বাস ক্যাম্পাসে যাচ্ছিল। বিত্তিপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়ে যায়। ওই বাসে অন্তত ৪০ জন শিক্ষার্থী ছিলেন। উল্টে যাওয়ার পর বাসে থাকা অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে যান।

কয়েকজন শিক্ষার্থী জানান, বাসটি খুব দ্রুতগতিতে যাচ্ছিল। হঠাৎ ডান দিকে বেঁকে গিয়ে বাসটি ধানখেতে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব শিক্ষার্থীই কম-বেশি আঘাত পান। অনেকে ধানখেতে থাকা কাদায় পড়ে যান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান জানাম, হাসপাতালে তিনিসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। এছাড়াও হাসপাতালে জরুরিভাবে একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। যদি কোনো শিক্ষার্থীকে স্থানান্তর করা হয়, তবে দ্রুত তাঁকে দেশের যেকোনো জায়গায় নেওয়া হবে।

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, যতটুকু জানা গেছে, বাসের চালক গত রাতে বাস নিয়ে পিকনিকে গিয়েছিলেন, এ জন্য ক্লান্ত ছিলেন। হয়তো সকালে বাস চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের ডান দিকে চলে গিয়ে ধানখেতে পড়ে। বাস ড্রাইভা ও হেল্পারকে পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ইবির শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ধানক্ষেতে

Update Time : 09:10:04 pm, Tuesday, 25 February 2025